1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হরমুজে ভারতীয় ট্যাংকারে হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি পেরোনোর সময় ভারতের একটি তেলবাহী ট্যাংকারে গুলির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইরানি রাষ্ট্রদূতের কাছে ভারতীয় জাহাজে হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনআইএ-এর খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে ইরানি রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় ফাতালির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। সেই বৈঠকে ভারতীয় জাহাজে হামলার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অভিযোগ উঠেছে, ইরানের রেভলিউশনারি গার্ড দুটি পণ্যবাহী ট্যাংকারে গুলি চালিয়েছে। ঘটনাটি ওমানের উত্তর-পূর্ব উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে ঘটে। ‘জগ অর্ণব’ নামের ভারতীয় ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে ইরাক থেকে আসছিল। ওই ট্যাংকারটির পিছনেই ছিল আরও একটি ভারতীয় জাহাজ ‘সানমার হেরাল্ড’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি