1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পা রেখেছে দেশের অন্যতম নিউজ চ্যানেল সময় টিভি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হয়েছে সময় টিভির বর্ষপূর্তি।

এ উপলক্ষে ময়মনসিংহ ব্যুরো অফিসের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. খালেকুজ্জামান, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. এম এ হান্নান খান, মাহবুব আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুন প্রমুখ। এছাড়াও বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সময় টিভির অ্যাসোসিয়েট সিনিয়র রিপোর্টার ও ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ উবায়দুল হক।

আলোচনা সভায় বক্তারা সময় টিভি পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গণমাধ্যমটির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। অতিথিরা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সময় টিভি দর্শকের আস্থা ধরে রেখেছে সময় টিভি। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ন্যায়-নীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সময় টিভি, এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, সময় টিভি জন্ম লগ্ন থেকেই যুদ্ধ করে করে আজকে একটি সুন্দর জায়গায় এসেছে। সারা বাংলাদেশের মানুষ সময় টিভি দেখার জন্য অপেক্ষা করে। সময় টিভি এই দর্শকপ্রিয়তা ধরে রাখুক, সামনের দিনে আরও ভালো করুক।

সংসদ সদস্য কামরুল হাসান মিলন বলেন, মফস্বল সাংবাদিকতার ধারাকে পরিবর্তন করে দিয়েছে সময় টিভি। প্রত্যেক কর্মীই জাতীয় পর্যায়ে ভুমিকা রাখার মতো। আমরা প্রত্যাশা করি, অতীতের মতো আগামী দিনেও তারা দেশের স্বাধীনতার পক্ষে এবং জাতির ঐক্যের পক্ষে ভুমিকা রাখবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, সময় টিভি সময়ের সঙ্গে তাল মিলিয়ে পথ চলছে। এই ধারাটা অব্যাহত রাখাই সময় টিভির কাজ। সময় টিভি অতীতের মতো সব সময় বস্তুনিষ্ঠতা বজায় রাখার পাশাপাশি ন্যায়-নীতি ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে এটাই প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি