1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ আইনজীবী সমিতি : ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মনোনয়ন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মনোনয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা নিষিদ্ধঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী।

গত রবিবার (১২ এপ্রিল) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে তারকা চিহ্ন দিয়ে উল্লেখ করা ছিল ‘নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী নির্বাচনে অংশ নিতে পারবে না।’

তফসিল অনুযায়ী ১৩ এপ্রিলের মধ্যে প্রার্থীরা রিটার্নি কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন। গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের ১৬ জন প্রার্ীর মনোনয়ন বাতিল করা হয়। আগামী ২৩ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন সভাপতি পদে বদর উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে দিদারুল ইসলাম, এ কে এম কামাল হোসেন খান, মিজানুর রহমান তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক। এর মধ্যে বদর উদ্দিন আহমেদ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদের এমদাদুল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ছাড়া যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের অনেকেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা যায়।

ময়মনসিংহ আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ২৭ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে গত ১২ জানুয়ারি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন নির্ধারিত সময়ে হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি