1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিএনপির পরাজিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহর সমর্থকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অনুষ্ঠান শুরু করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল করেছে ১১-দলীয় জোট। মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্র জানায়, নববর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তন ও হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে যোগ দিতে সেখানে যান সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানস্থলে প্রবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি, ধাক্কাধাক্কি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

সংসদ সদস্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ ঘটনায় তাঁর ভাতিজা মাহাদি হাসানসহ কয়েকজন সমর্থককে মারধর করা হয়েছে। এর আগে গত রমজানেও তাঁর ইফতার আয়োজনে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, অনুষ্ঠানস্থলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রবেশকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ দাবি করেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তাঁর সমর্থকদের বাধা দেওয়া হয়। তিনি মোতাহার হোসেন তালুকদারের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের ইশারায় তাঁর সমর্থকদের মারধর করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শোভাযাত্রা করে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় সংসদ সদস্যের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় সামান্য কথা-কাটাকাটির ঘটনা ঘটলেও তিনি গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তাঁর দাবি, বড় ধরনের কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য ধাক্কাধাক্কি হয়েছিল। পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করে অনুষ্ঠান শুরু করা হয়। সংসদ সদস্য অনুষ্ঠান উদ্বোধন শেষে অন্যত্র চলে যান।

উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন মুহাম্মদুল্লাহ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি