1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

সাতক্ষীরায় চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ তেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু অভিযানে নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অতিরিক্ত ডিজেল মজুত রাখার অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত ৬ ব্যারেল ডিজেল থানায় জমা দেওয়া হয়।

অভিযানের সময় অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও একাধিক ভেকু গাড়ি পরিচালনার জন্য এ তেল মজুত করা হয়েছিল। তবে, স্থানীয়দের অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বাড়িতে জ্বালানি তেল মজুত করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

অভিযান শেষে অভিযুক্ত চেয়ারম্যান ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুত করবেন না মর্মে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি