1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ সিটি করপোরেশনে কাউকে ‘স্যার’ না ডাকার আহ্বান প্রশাসকের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মরত কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন না করার আহ্বান জানিয়েছেন নগর প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। এ সংক্রান্ত একটি বার্তা সম্বলিত ব্যানার সম্প্রতি সিটি করপোরেশন ভবনে টানানো হয়েছে।

ব্যানারে লেখা রয়েছে, ‘সেবাগ্রহীতা সম্মানিত নগরবাসী, আপনারা কেউ ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মরত কাউকে স্যার ডাকবেন না। কারণ, উনারা সবাই আপনাদের সেবক।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেবামূলক প্রতিষ্ঠানে জনসেবার মানসিকতা জোরদার এবং নাগরিকদের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে নাগরিকদের মধ্যে ভীতি বা দূরত্ব কমবে এবং সেবাগ্রহণ আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক—এই বার্তাটি স্পষ্টভাবে তুলে ধরতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের অধিকার ও সম্মানবোধ আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।

নগরবাসী এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এমন পদক্ষেপ সরকারি সেবায় জবাবদিহিতা ও আন্তরিকতা বাড়াতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি