1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকাকে এএসপির পরিচয়, রংপুরে কার্ড বানাতে গিয়ে আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোস্তাফিজার রহমান পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজের পরিচয় দিয়েছিলেন পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি)। কিন্তু সেই পরিচয় ধরে রাখতে গিয়েই বাধে বিপত্তি। ভুয়া আইডি কার্ড বানাতে এসে হাতেনাতে রংপুরে পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব বিপণী বিতান থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। মোস্তাফিজার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তাফিজার দুপুরে প্রেসক্লাব বিপণী বিতানের তৃতীয় তলায় একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দেন। পরে একটি পুলিশের আইডি কার্ড তৈরির অর্ডার দেন। তবে কার্ডটি হাতে পাওয়ার পর তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজার জানান, তিনি এএসপি পরিচয়ে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। সম্প্রতি ওই প্রেমিকা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা বানাতে রংপুরে আসেন। গতকাল সোমবার থেকে তিনি নগরীর মুন হোটেলে অবস্থান করছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, আটক যুবকের পরিবার জানিয়েছে, তিনি গত ৬ মাস ধরে নিখোঁজ ছিলেন। একইসঙ্গে পরিবারের দাবি, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন তিনি। তবে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি