1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

ময়মনসিংহে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৮

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় ওই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার  (৭ এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮ শিশুর মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর।

এদিকে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ বলেন, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি