1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

‘প্রোজেক্ট হেল মেরি’ দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মেয়েকে নিয়ে প্রেক্ষাগ্রহে ছবি দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর ধানমন্ডির ‘সীমান্ত সম্ভার’-এ সিনেমা দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে যান চলচিত্র দেখতে। সাথে উনার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান রয়েছেন।

ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি দেখছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। সন্ধ্যা ৭টা ১০ শুরু হয় সিনেমাটি। রাত ১০টা ১০ মিনিটে শেষ হয় সিনামাটি।

উল্লেখ্য, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ (Project Hail Mary), যা অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত, স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি