1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জ্বালানিতে সাশ্রয়ী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

জ্বালানিতে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে সিলেটে নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানি ব্যবহারে আমরা সাশ্রয়ী হই। আমরা সাশ্রয়ী হব যেন আমরা জ্বালানি সেভ করতে পারি। সেভ করলে আমরা জ্বালানি দীর্ঘ সময় ব্যবহার করতে পারব।

তিনি বলেন, আমরা যদি সেভ করতে পারি, দেশের জন্য জ্বালানি কম আমদানি করতে হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রার খরচ কম হবে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতি থাকলেও সরকার সাধারণ মানুষের স্বার্থে তাৎক্ষণিকভাবে দেশের বাজারে এর প্রভাব পড়তে দেয়নি। ক্রুড অয়েলের দাম ৫৫-৬০ ডলার থেকে বেড়ে ১১৬ ডলারে পৌঁছলেও সরকার আগের দাম ধরে রেখেছে। যতদিন সম্ভব এই স্থিতিশীলতা বজায় রাখা হবে।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে তিনি বলেন, আমরা সবাই মিলে যদি ঠিক করি যে আমরা সতর্ক থাকব এবং অহেতুক বিপদে পরব না তাহলে সবই স্বাভাবিক থাকবে। ৬টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। সেই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাব।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এক ঘণ্টা কম বেশি হয় শীত এবং গরমের সময়। ডে লাইট সেভিংসের জন্য। আমরা কিন্তু সেটা করি না। এখন আপদকালীন পরিস্থিতিতে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। আমরা সবাই এই পদক্ষেপগুলিকে প্রতিপালন করে শৃঙ্খলবোধের পরিচয় দেব। সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সম্মিলিতভাবে সেটা প্রতিপালন করে বাস্তবায়ন করব।

এলপিজির দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপিজি গ্যাস আমদানি করা হয় সেখানেই দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি গ্যাসের দাম বেড়েছে। উৎপাদন পর্যায়ে মূল্য বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে আমাদের একটি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। সেটি এখনো পার্লামেন্টে পাশ হয়নি। সেটি পাশ হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা আশা করছি আগামীতে জাপানি বিনিয়োগে বেশি বেশি আকৃষ্ট করতে পারব। এবং আমরা অনেকগুলো দেশের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্যাজুয়েশনের পরেও আমরা বিভিন্ন দেশে আমাদের পণ্য প্রবেশের ক্ষেত্রে প্রেফার ট্রিটমেন্ট পাব।

বৈশ্বিক অর্থনীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশসহ প্রতিদ্বন্দ্বী অনেক দেশের রপ্তানি কমেছে। তবে নতুন বাণিজ্য চুক্তি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে যান। এরপর তিনি নগরীর পীরমহল্লা জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি