1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ময়মনসিংহে ডিবির অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) রাতে কোতোয়ালী মডেল থানার বেরিবাধ থানাঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (সাদেক), রসুল মিয়া ও মুন্না মিয়াকে আটক করা হয়। এদের মধ্যে সাদ্দামের বিরুদ্ধে ১০টি এবং অন্য দুইজনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

এছাড়া একই রাতে কৃষ্টপুর এলাকায় পৃথক অভিযানে আরও ৬০০ পিস ইয়াবাসহ আকবর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৪ লাখ ৪৫ হাজার টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি