1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি মজুত করায় ফিলিং ম্যানেজারের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত লিটন উপজেলার থানার মোড় সংলগ্ন বাগারপাড়ায় অবস্থিত মেসার্স এআর ফিলিং স্টেশনের ম্যানেজার।

প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে ডিজেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং লিটনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি গোপনে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে আসছিলেন। অভিযান শেষে তাকে ভালুকা মডেল থানার পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। জব্দ ৫২০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ ডিজেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলা এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি