1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

খেলোয়াড় বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয় : রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, বরং খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও প্রতিভার ভিত্তিতে মূল্যায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘যাদের প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই মেধাবী—তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন যথাযথ জায়গা পায়। একজন খেলোয়াড়কে তার কাজ বা কৃতিত্বের বদলে রাজনৈতিক রং দিয়ে বিবেচনা করা উচিত নয়।’রাজনৈতিক সংবাদ পোর্টাল

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৬-১৭ বছরে এই সর্বনাশ হয়েছে। বিশ্বাস করবেন কি করবেন না, দেশের একজন প্রখ্যাত ক্রিকেটার আমার সাথে যোগাযোগ করেছিলেন। তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, তুমি খেলা ছাড়ো—এটা আমি চাই না; তবে তুমি যদি রাজনীতিতে আসতে চাও, সেটি স্বাগত। পরে দেখা গেল তিনি অন্য একটি দল থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, নানাভাবে তাকে উৎপীড়ন করা হয়েছে। তার আন্তর্জাতিক পরিচয় ও খেলার প্রতিভাকে মুছে দেয়ার চেষ্টা করা হয়েছে—এটা কেন হবে?’

রিজভী বলেন, ‘খেলাধুলার ক্ষেত্রে যার মেধা, যোগ্যতা ও দক্ষতা আছে তাকেই সুযোগ দিতে হবে। একজন ক্রিকেটার, ফুটবলার বা অ্যাথলেট—যদি সে এই দেশের সন্তান হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করে, তাহলে তার রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিচার করা যাবে না।’

তিনি দাবি করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে স্পোর্টস, সংস্কৃতি বা অন্য যেকোনো ক্ষেত্রে ‘আমার লোক’ বা ‘তার লোক’—এই বিভাজন থাকবে না। যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন হবে।”নির্বাচন সংবাদ কভারেজ

মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রসঙ্গে রিজভী বলেন, ‘মোহামেডানের ঐতিহ্য ও কৃতিত্ব দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। ভবিষ্যতে এই ক্লাব তার সুনাম আরো বৃদ্ধি করতে পারবে।’

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, মোহামেডান তার অতীতের গৌরব ও উজ্জ্বলতা ফিরে পাবে এবং দেশের ক্রীড়াঙ্গনে আবারো শক্ত অবস্থান তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি