1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০৬টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

সোমবার (১৬ মার্চ) দত্তপাড়া এলাকার আর.এম কম্পিউটার ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, চাল, নুডলস, সাবান, পেঁয়াজ ও তেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ফরহাদ হোসেন, তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এর ভাইস চেয়ারম্যান জাহিদুর ইসলাম বলেন, ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসছে। রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।

ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের ঈশ্বরগঞ্জ ব্লাড ডোনেট ফাউন্ডেশন পাশে থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি