1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিজিএফ চাল বিতরণে অনিয়ম, ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি এমপির

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি বিজিএফ (VGF) চাল বিতরণকে ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চাল বিতরণে মাপে কম দেওয়া, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, অনেক স্থানে উপকারভোগীদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়া হচ্ছে। এছাড়া কিছু স্থানে সরকারি চাল গুদামজাত করে রাখার অভিযোগও পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত বিজিএফ চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন , চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রকৃত দুস্থ মানুষের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি