1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী নামে এক বৃদ্ধ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

ময়মনসিংহ নগরে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নগরের নাটকঘর লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাতেই কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কাজল চক্রবর্তী শিশুটিকে বিভিন্ন কথা বলে তার বসতঘরে নিয়ে যান। বাড়িতে ওই সময় অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওসি আরও বলেন, ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। ঘটনার পর থেকেই শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকে। পরে শনিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রাতে কাজল চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি