1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

মহাসড়কে দুমড়েমুচড়ে গেল সংসদ সদস্যের গাড়ি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক ডিভাইডারের উপর উঠে দুমড়েমুচড়ে যায়।

এ সময় গাড়িচালক মনির হোসেনও আহত হয়েছেন। আহত দুজনকে নেতাকর্মীরা উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বাক দিদারুল আলম মিয়াজী বলেন, মঙ্গলবার সকালে ব্যবসায়ীক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। বিকেল ৩টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে গাড়িটি সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা দেয়। এতে সংসদ সদস্য নুরুল আমিন ও চালক আহত হন। আমরা বারইয়ারহাট পৌর সদরে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে এসেছি।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার্ড করেছেন। তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি