1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামানত হারালেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন ফখরুল ইমাম। তিনি জাতীয় পার্টি (জাপা)-এর প্রেসিডিয়াম সদস্য।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে অন্তত একটি ভোট বেশি পেতে হয়। তা না হলে জামানতের টাকা সরকারি কোষাগারে জমা হয়। এবারের নির্বাচনে তিনি মাত্র ১ হাজার ৭১৯ ভোট পেয়ে জামানত হারান।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. আওরঙ্গজেব বেলাল, যিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে এলডিপির প্রার্থী হিসেবে ৪৫ হাজার ৭৯১ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচনে অংশ নেওয়া শাহ নুরুল কবীর পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৪৩ জন, পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে ১ লাখ ৯২ হাজার ৬৩২ জন ভোটার ভোট দেন। ভোট পড়ার হার ছিল ৫৫ দশমিক ৭১ শতাংশ। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৮১১টি।

উল্লেখ্য, ফখরুল ইমাম ১৯৮৮ সালে প্রথম জাতীয় পার্টির মনোনয়নে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুইবার এমপি নির্বাচিত হন তিনি। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই জাপা নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি