1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

২টি আসনে পরাজিত মুফতি মুহাম্মদ ফয়জুল করিম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ ও ৬ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাতপাখা মার্কা নিয়ে ২টি আসনেই বেসরকারিভাবে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বরিশাল ৫ ও ৬ আসনের বেসরকারি ফলাফল দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী বরিশাল-৫ আসনে মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ২১৬। আসনটিতে বিজয়ী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট।

অপরদিকে বরিশাল-৬ আসনে মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট। আসনটিতে বিজয়ী বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার দলের নেতাকর্মীদেরও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে সকালে সকাল ৮টায় বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবার পর সাংবাদিকদের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, মানুষ ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে যেন ভোট দিতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জনগণ যাকে ভোট দেবে সেখানে যেন কোনো ইঞ্জিনিয়ারিং না হয়। ভোটের পরিবেশ ভালো, তবে ফলাফলের আগ পর্যন্ত কিছু বলা যাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি