1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভোটের দিন সহিংসতা হলে, ওই দিন বুঝবেন প্রশাসনের কী প্রস্তুতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। এইবার যে পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে, তা পূর্বের কোন নির্বাচনেই করা হয়নি— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। এদিন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের দিনে কোন ধরনের সহিংসতা হলে, ওই দিন বুঝতে পারবেন, আপনারা দেখবেন প্রশাসনের কি ধরনের প্রস্তুতি রয়েছে। সবই তো আপনাদের সামনে ডিসক্লোজ করা যাবে না, কিছু বিষয় তো গোপন থাকে।’

তিনি বলেন, ‘আপনারা আগের অন্যান্য নির্বাচন গুলো দেখেন, যে পরিমাণ সহিংসতা হয়েছে, এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত তেমন কোন সহিংসতার ঘটনা ঘটেনি। আশা করবো সামনেও হবে না।’

এসময় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যাবহারের বিষয়টি ইতোমধ্যেই নির্বাচন কমিশন পরিস্কার করে দিয়েছে বলেও জানান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি