1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কেন ‘ডার্বি নাসির’ নামে ডাকা হয়, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীকে প্রতিপক্ষের লোকজন ‘ডার্বি নাসির’ নামে ডাকে। কেন এই নামে ডাকা হয়, তা খোলাসা করেছেন নাসীরুদ্দিন পাটওয়ারী নিজেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে তিনি ‘ডার্বি নাসির’ নামের নেপথ্যের গল্প তুলে ধরেন।

তার ভাষ্য, রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ পরিকল্পিতভাবেই শব্দটি ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে নাসীরুদ্দীন বলেন, আমাকে অনেকেই ডার্বি নাসির বলে। মূলত শব্দটা বলেছিল ছাত্রদল। ছাত্রদলের এক ভাই ডার্বির মধ্যে করে গাঁজা খাচ্ছিল, তো আমি তাকে বললাম এগুলো বন্ধ করতে পারেন না? এটা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়ে যায়। পরবর্তীতে আমি যখন রাজনীতি শুরু করি, তখন তারা ব্যাপক হারে এই শব্দটা প্রয়োগ করে এবং এটিকে পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায়।

নাসীরুদ্দিন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন। এ আসনে তার প্রতিদ্বন্দী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি