1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

সিলেটের ওসমানী হাসপাতালে আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক অ্যাম্বুল্যান্স চালক।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নং ওয়ার্ডের (শিশু সার্জারি) একটি অংশে আগুন দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রোগী, তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার কিছু অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি