1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি। বিএনপির প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকা পোস্টকে বলেন, গত ২১ জানুয়ারি হাইকোর্ট রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। আপিল বিভাগ আজ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।

এর আগে গত ১৭ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পরে ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ওই আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন।

জানা যায়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব উল্লেখ করা নিয়ে গত ১ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

শুনানিতে প্রথম দফায় পুনরায় মনোনয়নপত্রটি বাতিল করা হলেও পরবর্তীতে আবারও পুনর্বিবেচনার আবেদন করেন মঞ্জুম আলী। ১৭ জানুয়ারি আপিল শুনানির অষ্টম দিনে কমিশন তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে।

রংপুর-১ আসনে ব্যারিস্টার মঞ্জুম আলী ছাড়াও মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন– বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামিক ফ্রন্টের মো. আনাস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি