1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

৪৫ চোরকে সংসদে পাঠানোর চেষ্টা চলছে : হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত। সংসদ সদস্য সংসদে যাওয়ার পর চোর ও টেন্ডারবাজ হতো এবং লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করতেন। আর এবার দেখলাম একটি দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকানো হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী-২ আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, এই তরুণ প্রজন্মের রক্ত ও তাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী বারবার সুবিধা নিয়েছে। এবার এই তরুণ প্রজন্মকে দমন করতে কোনো বাহ্যিক হুমকি কাজে আসবে না। আমরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করব এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করব।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সকাল বেলায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের ভাই-বোনেরা ভোটের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। যারা ভয় দেখাতে আসবে, তারা মূলত ভয় পেয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বিশেষ অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান শামিম সাঈদী, ডক্টর শফিকুল ইসলাম মাসুদসহ জোটের দলীয় নেতারা।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক মিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি