1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

মনোনয়ন প্রত্যাহারে যাওয়ার পথে কর্মীদের হাতে জিম্মি জামায়াত প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মনোনয়ন প্রত্যাহার করতে যাওয়ার পথে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেনকে হাজীগঞ্জ এলাকায় কর্মী-সমর্থকেরা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেল ৩টার পর তাকে বলাখাল এলাকায় একটি বাড়িতে নিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রশিবির নেতা দাবি করেছেন।

তাদের দাবি, ১০-দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপির নেয়ামুল বশিরকে সরিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। জেলার পাঁচটি সংসদীয় আসনে এ পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

জেলা রিটার্নিং অফিসারের সহকারী কমিশনার বিশাল দাস জানান, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়েল আহমেদ এবং জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম স্বশরীরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে এবি পার্টির প্রার্থী রাশেদা আক্তার মনোনয়ন প্রত্যাহার করেন।

এদিকে জেলায় জামায়াত ও এলডিপি প্রার্থীদের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১০-দলীয় ঐক্যজোটের প্রার্থী থাকার কারণে চাঁদপুর-১, চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা আজ মনোনয়ন প্রত্যাহার করার কথা রয়েছে। তবে জিম্মি থাকলেও চাঁদপুর-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসেনের স্বাক্ষর করা মনোনয়ন প্রত্যাহারপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেন তার কয়েকজন কর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি