1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নির্বাচনে ময়মনসিংহ সেক্টরে ১২৬ প্লাটুন বিজিবি ফোর্স দায়িত্বে থাকবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নির্বাচন উপলক্ষে সেক্টরের অধীনে ৭ জেলার ৬২ উপজেলার ৩৯টি সংসদীয় আসনে ১২৬ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে ১১টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে ২৫২০ জন বিজিবি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ বিজিবি সেক্টর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ সেক্টর কমান্ডের অধীনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চেকপোস্ট, টহল ও নজরদারি জোরদারের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি ২৪২ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে ৪৮টি বিওপি পূর্ণ সক্ষমতায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত থাকবে। জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি