1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

২ ব্যবসায়ীকে জেল-জরিমানা
হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বাজারে হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। এই ঘটনায় হাঁস বিক্রির সঙ্গে জড়িত দুইজনকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চাঁদপুর শহরের পালবাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান হাঁস কিনতে গেলে ৬টি হাঁসের ওজন ৯ কেজি একশো গ্রাম হিসেবে দেখানো হয়। এতে সন্দেহ হওয়ায় তিনি ওজন মাপার স্কেলে নজর দেন। সেখানে দেখা যায়, ভারি লোহার পাত ব্যবহার করে ওজন নির্ধারণ করা হচ্ছে।

এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পরে ঘটনাস্থল পালবাজারে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত।

এ সময় হাঁস বিক্রেতা আফজাল সরকার (৩০) ও জিল্লুর রহমান (২৫) ওজনে কারচুপি করার কথা স্বীকার করেন। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৬০ ধারায় তাদের দুই জনকে নগদ ৮ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

চাঁদপুর পালবাজারের ব্যবসায়ী নেতা মনির হোসেন জানান, প্রতারণার সঙ্গে জড়িত হাঁস-মুরগির দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, খোদ পুলিশ সুপার বাজারে প্রতারণার শিকার হওয়ায় বিষয়টি শহরে ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি