1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় দশম শ্রেণির ছাত্রীর গলাকেটে হত্যার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গ্রেপ্তার মিলন মল্লিক। র‌্যাব-৩ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানায়, সে নিহত ফাতেমা আক্তার লিলিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল।

র‌্যাব জানিয়েছে, মিলন ও লিলির মধ্যে সুসম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে মিলন তার প্রেমের অনুভূতি প্রকাশ করত। লিলির পরিবার যখন বাসা থেকে গ্রামের বাড়িতে যেতো, তখন মিলন তাকে নিয়ে পালিয়ে যাবার পরিকল্পনা করেছিল।

গত ১০ জানুয়ারি দুপুর ২টা ২৫ মিনিটে বাসায় একা থাকা অবস্থায় মিলন লিলিকে পালানোর প্রস্তাব দেয়। কিন্তু লিলি তার প্রস্তাবে রাজি হয়নি এবং জানিয়েছিল সে কর্মচারীর সঙ্গে যাবে না। এরপর মিলন ক্ষিপ্ত হয়ে গলাকেটে তাকে হত্যা করে।

লিলির বয়স প্রায় ১৬ বছর। সে হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারের সাথে দক্ষিণ বনশ্রীর বাসায় থাকত। হত্যাকাণ্ডের সময় তার বাবা-মা এক আত্মীয়ের বাসায়, আর বড় বোন জিমে ছিল। বিকেলে বাড়ি ফিরে তার বোন লিলির মৃতদেহ পেয়ে পুলিশকে খবর দেয়।

র‌্যাব সোমবার গ্রেপ্তার মিলনকে বাগেরহাট সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। লিলির পরিবার খিলগাঁও থানায় মিলনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে।

র‌্যাব আরো জানায়, হত্যাকাণ্ডের পেছনের পুরো রহস্য জানতে তারা বিস্তর তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি