1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আলোচিত সেই মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মরিয়ম বেগম ওরফে বদনী আনোয়ারা উপজেলার রাজনীতিতে একসময় অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নাম ছিলেন। তিনি ২০০৪ সালে চট্টগ্রামের বহুল আলোচিত সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার আসামি হয়ে ছয় মাস কারাভোগ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ওই মামলা থেকে খালাস পান তিনি।

২০১১ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হন।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি