1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তারেক রহমানের ‘ভিশন’ বাস্তবায়নে আরশাদুল এনসিপি ছেড়ে বিএনপিতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেতা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানতে চাইলে আরশাদুল হক বলেন, আজ বুধবার বেলা দুইটার দিকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছিলেন। তারেক রহমানের সঙ্গে ১০ মিনিটের বেশি সময় তাঁর কথা হয়। তিনি (আরশাদুল) বলেন, দেশ গঠনে একমাত্র তাঁরই (তারেক রহমান) সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে মনে হয়েছে। এই ভিশন ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। তখন তারেক রহমান তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, ‘লেটস রিবিল্ড দ্য কান্ট্রি।’

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে দেন বলে জানান আরশাদুল হক। তিনি বলেন, ‘এখন দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটা আমি পালন করব। বিএনপি মহাসচিব আমাকে তরুণ সমাজ নিয়ে কাজ করার কথা বলেছেন।’

আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। এনসিপির পরিবেশ সেলের প্রধান ছিলেন তিনি। এ ছাড়া তিনি এনসিপির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন আরশাদুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহসভাপতি আরশাদুল হক। তিনি ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি