1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

নির্বাচনি পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শ্রেণিকক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেরর দাবিতে স্কুলের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে আরিফ।

স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ইউনিয়ন বিএনপি নেতা আব্দল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। সেখানে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ আরিফের কাছে জানতে চায় কয় বিষয়ে ফেল করেছে। আরিফ জানায় আমি সাত বিষয়ে ফেল করেছি।

এ সময় সে শিক্ষক কে হুমকি দিয়ে বলে আমাকে সুযোগ না দিলে যারা এক-দুই বিষয়ে ফেল করেছে তাদের কাউকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না। সুযোগ না দিলে স্কুলে তালাবদ্ধ করে রাখবো। একথা বলেই সে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে ফেলে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানান, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ জানান, আমি এ বিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে এখনও কিছু জানি না। খোঁজ খবর নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি