1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) এনসিটিবির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এসব পাঠ্যবই আপলোড করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার অনলাইন সংস্করণ উন্মুক্ত করেন। জানানো হয়, ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।

সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইয়েও মুক্তিযুদ্ধের পটভূমিতে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা সীমিত বা অনুপস্থিত রাখা হয়েছে। তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের উল্লেখ এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।

১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরদিন শেখ মুজিবুর রহমানের পক্ষে ২৭শে মার্চ আবার জিয়াউর রহমান ঘোষণা দেন লেখা হয়েছে।

অষ্টম শ্রেণির বইয়ে অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকার কথা থাকলেও শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হয়নি। ৭ মার্চের ভাষণ বিষয়ে একটি পাঠে শেখ মুজিবুর রহমানের বক্তব্যের কিছু অংশ উদ্ধৃত করা হয়েছে, তবে পুরো ভাষণ অন্তর্ভুক্ত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি