1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ময়মনসিংহে তিনটি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল শেষে শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এদিন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ৯ জন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৯ জন এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ-১, ময়মনসিংহ-২ ও ময়মনসিংহ-৩ এই তিনটি আসনে মোট পাঁচ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী রাশিদুল হকের মনোনয়ন বাতিল করা হয়। হলফনামায় বিচারাধীন মামলার তথ্য উল্লেখ না করা এবং ঋণখেলাপির তথ্য পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিকের মনোনয়ন বাতিল করা হয় চালানের মূল কপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল না করায়। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারের আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মামলা সংক্রান্ত তথ্য ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় নেজামে ইসলাম পার্টির প্রার্থী আবু তাহের খানের মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে হলফনামায় সম্পদের বিবরণী দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল ইসলামের মনোনয়নও বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি