1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলাসংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এইচএম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এ আসনে ৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যার মধ্যে গোলাম মাওলা নামে আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন– আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এসএম রোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ), মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি