1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন

রায়হান হত্যা: দুদফা রিমান্ড শেষে কনস্টেবল টিটু কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

রায়হান হত্যা: দুদফা রিমান্ড শেষে কনস্টেবল টিটু কারাগারে

সিলেট প্রতিনিধি :
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জিয়াদুর রহমানের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে পিবিআই দুফায় ৩ দিন ও ৫ দিনের রিমান্ডে নিয়েছিল কনস্টেবল টিটুকে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেফতার টিটুকে দুদফায় ৮ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এর আগে, গত রবিবার (২৫ অক্টোবর) দিতীয় দফায় সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জিয়াদুর রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম টিটু চন্দ্রের ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই। রায়হান হত্যা মামলায় গ্রেফতার আরও এক কনস্টেবল হারুন রশিদকে শনিবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি