1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই এমপি প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আহত হন। একই ঘটনায় গাড়িচালক ও শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী (পিএস) এনামুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করান।

হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বুদু জানান, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। আটঘরিয়ায় তাদের বহনকারী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করলে মুহূর্তের মধ্যেই সেটি দুমড়েমুচড়ে যায়। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন এবং আহতদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি