1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

খালেদা জিয়া একজন ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ : ডি এ তায়েব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় সাবেক পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডি এ তায়েব সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তায়েব লিখেছেন, ‘আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাবেক তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার ৫ বছর পাইলট ছিলাম। তার প্রটোকলে থেকে বহুবার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে।

কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি একজন পরিশ্রমী মানুষ, একজন স্বচ্ছ ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ।’

তায়েব আরো লিখেছেন, ‘সত্যিকারের একজন আপসহীন নেত্রী উনি। সর্বোপরি সবার ঊর্ধ্বে উনি একজন মা।

কাছে থেকে দেখেছি উনি প্রচণ্ড একজন ধর্মভীরু মানুষ। নামাজ পড়তেন নিয়মিত। প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি—আল্লাহ যেন অতিদ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি