1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলে বাসি-পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে জহিরুল ইসলাম নামে এক মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া রোডে সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাজী বিরানি, কাচ্চি খাদক এবং হানিফ কাচ্চি বিরানী নামের তিনটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম বলে জানা যায়।

টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, একই মালিকানাধীন হাজি বিরানি, কাচ্চি খাদক ও হানিফ বিরানির রান্নাঘরে বাসি এবং দুর্গন্ধযুক্ত খাবার নতুন খাবারের সঙ্গে মিশিয়ে ভোক্তাদের খাওয়ানো প্রতারণার শামিল। নোংরা পরিবেশে এসব খাবার উৎপাদন এবং সংরক্ষণ ও বাসি খাবার বিক্রয়ের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বাসি, দুর্গন্ধযুক্ত মাংস বিনষ্ট করা হয়েছে। মানসম্মত পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত নিশ্চিত করতে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর সাহিদ আক্তার কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি