1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিএনপি নেতা মীর নাসিরের ছেলে আত্মসমর্পণ করে কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

বিএনপি নেতা মীর নাসিরের ছেলে আত্মসমর্পণ করে কারাগারে

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহম্মদ হেলালকে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এম এম রুহুল ইমরানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) দেওয়ান আশিক জানান, বিচারিক আদালত থেকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত মীর হোলালের দণ্ড আপিল বিভাগে বহাল রাখেন। আজ তিনি আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছিলেন। যা আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বিচার শেষে একই বছরের ৪ জুলাই ঢাকার ২ নম্বর বিশেষ জজ মীর নাসির উদ্দিনকে ১০ বছরের দণ্ড দেন। একইসঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন। আর তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকার অর্থদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে পিতা ও পুত্র হাইকোর্টে পৃথক আপিল করেন।

২০১০ সালের ১০ আগস্ট হাইকোর্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। এরপর হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক।

২০১৪ সালের ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাইকোর্টকে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেন। পুনরায় আপিল শুনানি শেষে ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন। একই সঙ্গে রায় প্রদানকারী বিচারিক আদালতে রায় পৌঁছানোর তিন মাসের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি