1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আশুলিয়ায় পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ বুধবার ভোরে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে যায়।

গাড়িচালক সাত্তার বলেন, ‘আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম।

হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি।

তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার পায়ের হাঁটুতে আঘাত পাই।’
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, ‘আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি।

যে বা যারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই যে, তারা যেন আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেন।’

এদিকে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি