1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

টেকনাফে ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী সড়ক-সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ ইউনুছ (৪৫)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুছের পরনে পেন্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। পরিবারের লোকজন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে ইউনুছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি