1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গাজীপুরে আগুনে পুড়ল ৭ ঝুট গুদাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি গুদাম পুড়ে গেছে বলে জানা গেছে।

জানা যায়, আজ সকালে আগুনে গুদামের ঝুটসহ মালামাল পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তার আগেই ৭টির মতো গুদাম পুড়ে যায়।

তিনি আরো জানান, প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি