1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

অবশেষে বরখাস্ত হলেন পুলিশের সেই এডিসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কর্মক্ষেত্রে দীর্ঘ ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটে সংযুক্ত থাকলেও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে গত ১৯ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কার্যকর ধরা হয়েছে ১৯ আগস্ট ২০২৪ থেকে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহানুর আলম পাটোয়ারী। এই পাটোয়ারীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। বর্তমানে পলাতক রয়েছে পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি