1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

১০ ঘণ্টা পর ঢাকা-খুলনা ট্রেন চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

১০ ঘণ্টা পর ঢাকা-খুলনা ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি
১০ ঘণ্টা পর মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কোটচাঁদপুরের স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওই দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে ছুটে যান। তারা প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন।

এ রুটে পার্বতীপুর থেকে তেলবাহী ট্রেন ও যশোর নোয়াপাড়া থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করছিল। ট্রেন দুটি সিগন্যাল অমান্য করলে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে লাইন থেকে বগি পড়ে যাওয়ায় বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি