1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

জিআই পণ্য লাল চিনিতে ভেজাল
৫০ মণ চিনি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃত লাল চিনিতে ভেজাল মেশানোর দায়ে ৫০ মণ ভেজাল চিনি ও চিনি তৈরির সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে পৌর সদরের লাহেড়ীপাড়া এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

অভিযানে চিটাগুড়ের ড্রাম, লালিসহ প্রায় ৫০ মণ ভেজালযুক্ত লাল চিনি উদ্ধার করা হয়। এ সময় আব্দুস সালাম নামের এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫-৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে অধিক লাভের জন্য সাদা চিনির সঙ্গে চিটাগুড় ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে লাল চিনি তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছিল। এতে ফুলবাড়িয়ার লাল চিনির সুনাম নষ্ট হচ্ছিল।

স্থানীয় মফিদুল ইসলাম বলেন, ‘লাল চিনি আমাদের ফুলবাড়িয়ার ঐতিহ্য ও গৌরবের প্রতীক। গুণগত মানের কারণে এটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। যারা এর সুনাম নষ্ট করছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ‘ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী এতে ভেজাল মিশিয়ে সুনাম নষ্টের চেষ্টা করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি