1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ভোলার মনপুরায় বিশেষ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) পরে দুপুর ৩টার দিকে আদালতের মাধ্যমে দুজনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে। ভোরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রহমান রাসেদ মোল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেফতার দুজনের বাড়ি উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায়।

মনপুরা থানার ওসি আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৬ মার্চ বনবিভাগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুট করার অভিযোগে করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি