1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

পটুয়াখালী মহাসড়কে বাসের সঙ্গে র‍্যাবের মিনিবাসের সংঘর্ষ, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর ফতুল্লা বাজার এলাকায় র‍্যাবের একটি মিনিবাস ও ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২১ জন।

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- র‍্যাবের মিনিবাসচালক এএসআই হালিম ও র‍্যাব সদস্যের দুই বছর বয়সী শিশু পিয়াম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকালে র‍্যাবের একটি মিনিবাস সদস্যদের পরিবার নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও র‍্যাব ৮ এর সদস্যরা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় সিএমএইচে পাঠান।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি