1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সিঙ্গাপুরে হোটেলে যৌনকর্মীদের অর্থ-স্বর্ণালঙ্কার লুট করলেন দুই ভারতীয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে হোটেলে যৌনকর্মীদের ডেকে এনে তাদের অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছেন দুই ভারতীয়। এ ঘটনায় গতকাল শুক্রবার (৩ অক্টোবর) তাদের পাঁচবছর এক মাস কারাদণ্ড ও ১২টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত।

অরোক্ষস্বামী দাইসন এবং রাজেন্দ্রন মায়লারাসান নামে ওই দুই ভারতীয় যুবক তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

আদালতে অভিযুক্তরা জানান, গত ২৪ এপ্রিল তারা ভারত থেকে সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসায় যান। দুইদিন পর তারা লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটছিলেন। তখন অজ্ঞাত এক ব্যক্তি তাদের জিজ্ঞেস করেন তারা যৌনকর্মীদের সেবা নিতে চান কি না। এরপর ওই ব্যক্তি তাদের দুই নারী যৌনকর্মীর নম্বর দিয়ে চলে যান।

ওই সময় অরোক্ষস্বামী তার বন্ধু রাজেন্দ্রনকে বলেন তাদের যেহেতু অর্থ প্রয়োজন, তাই তারা যৌনকর্মীদের হোটেলে ডেকে এনে তাদের অর্থসম্পদ লুট করবেন। এতে রাজেন্দ্রন সমর্থন জানান। ওইদিন সন্ধ্যা ৬টায় এক যৌনকর্মীকে একটি হোটেলে ডেকে আনেন তারা।

এরপর রুমের ভেতর তার হাত পা বেঁধে তার স্বর্ণালঙ্কার, নগদ দুই হাজার সিঙ্গাপুরের ডলার, তার পাসপোর্ট এবং ব্যাংক কার্ড নিয়ে নেন এ দুজন।

এরপর ওইদিন রাত ১১টায় দ্বিতীয় যৌনকর্মীকে হোটেলে ডেকে আনেন তারা। তিনি হোটেলে আসার পর তার হাত বেঁধে ফেলেন তারা। ওই যৌনকর্মী যেন চিৎকার করতে না পারেন সেজন্য তার মুখে কাপড় গুজে দেন রাজেন্দ্রন। এই যৌনকর্মীর থেকে তারা ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন, তার পাসপোর্ট লুট করেন। এছাড়া তারা ফিরে না আসা পর্যন্ত হোটেল ত্যাগ না করতে ওই যৌনকর্মীকে হুমকি দিয়ে যান।

পরেরদিন দ্বিতীয় যৌনকর্মী অপর এক ব্যক্তি এ ঘটনা সম্পর্কে জানান। এরপর তাদের এ ডাকাতির ঘটনা প্রকাশ পায়।

অরোক্ষস্বামী আদালতকে ডাকাতির ব্যাপারে বলেছেন, “গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন আছে। যার মধ্যে একজন বিবাহিত। আমাদের কোনো অর্থ নেই। তাই আমরা ডাকাতি করেছি।”

অপরদিকে রাজেন্দ্রন বলেন, “ভারতে আমার স্ত্রী ও সন্তানরা একা থাকে। তারা অর্থকষ্টে ভুগছিল। তাই আমরা এ কাজ করেছি।”

সূত্র: স্ট্রেইট টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি