1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রবেশপথে চেকিং, থাকবে কাগজের ব্যাগের ব্যবস্থা
সচিবালয়ে রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ সচিবালয়ে আগামীকাল রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বন্ধে উদাহরণ সৃষ্টি করতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

সচিবালয়ের সব প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে জব্দ করা হবে। যাদের কাছে এমন ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথ ও সচিবালয়ের বিভিন্ন ভবনে সচেতনতা বাড়াতে বোর্ড ও পোস্টার লাগানো হয়েছে। উদ্যোগটি কার্যকরভাবে বাস্তবায়নে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও দপ্তরে এসইউপি ব্যবহার বন্ধে নির্দেশনা পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে আর কোনো সভা-সেমিনার, মিটিং বা অনুষ্ঠানেও একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট বা চামচ ব্যবহার করা যাবে না। পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে হবে। সরকারি ক্রয়ের ক্ষেত্রেও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও একটি মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পুনর্ব্যবহারযোগ্য পাত্র ও ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সভা বা দাপ্তরিক অনুষ্ঠানে পরিবেশবান্ধব কাগজের প্যাকেট বা কাপ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সচিবালয় দেশের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা। এখান থেকে যদি একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা যায়, তাহলে তা সারা দেশে দৃষ্টান্ত তৈরি করবে।
সরকার রোববারের মধ্যেই সচিবালয়কে পুরোপুরি এসইউপি মুক্ত করার লক্ষ্য নিয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি