1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও ‘বান্ধবী’ তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে অবৈধ ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশনা চেয়ে আবেদন করেন সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) (ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান।

আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করায় তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবের সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে হিসাব ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

এই সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ গ্রহণ করে বিভিন্ন দেশে পাচার করেছে মর্মে তথ্য পাওয়া যায়। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) (২৬) ও (১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধ। যা একই আইনের ২(ক) ধারা অনুযায়ী অর্থ বা সম্পত্তি পাচার ও ২ (ফ) (আ) ধারা অনুযায়ী মানিলন্ডারিংয়ের পর্যায়ভুক্ত। এজন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অবরুদ্ধ করা না হলে এই অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে। আদালত এ আবেদন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি